ডেলিভারি নীতি

Delivery Policy

সর্বশেষ হালনাগাদ: ৪ আগস্ট ২০২৬

কোথায় পৌঁছে দেওয়া হয়, কত সময় লাগে, আর দরজায় কী হয় — এই পাতাটি সেসবের।

সংক্ষেপে

ডেলিভারি চার্জ৳৬০ – ৳১২০
আনুমানিক সময়২৫–৪৫ মিনিট
দোকানের ফোন০১৫৫৬৪৩৬১৪৭

১. এলাকা ও চার্জ

ডেলিভারি এলাকা দোকান নিজে নির্ধারণ করে। আপনার ঠিকানা ও এলাকা দেওয়ার পর চেকআউটে প্রযোজ্য চার্জ দেখানো হয় — এখানে যা লেখা (৳৬০ – ৳১২০), সেটি এই দোকানের সবচেয়ে কম ও সবচেয়ে বেশি চার্জ। ঠিকানা এলাকার বাইরে হলে চেকআউট সেটি জানিয়ে দেয়, অর্ডার নেওয়ার পরে নয়।

কোনো কোনো এলাকায় সর্বনিম্ন অর্ডারের শর্ত থাকতে পারে; সেটিও চেকআউটেই জানিয়ে দেওয়া হয়।

২. সময়

দেখানো সময়টি একটি অনুমান — রান্নার সময়ের সাথে রাইডারের পথের সময় যোগ করে হিসাব করা হয়। যানজট, বৃষ্টি বা একসাথে অনেক অর্ডার এলে সময় বাড়তে পারে। দেরির কারণে অর্ডার বাতিলের নিশ্চয়তা দেওয়া হয় না, তবে দেরি হলে দোকানে ফোন করে জানতে পারেন।

৩. দরজায় কী হয়

  • রাইডার পৌঁছে আপনার নম্বরে ফোন করেন। ফোন খোলা রাখুন।
  • ক্যাশ অন ডেলিভারি হলে দরজায় যত টাকা দিতে হবে, তা ট্র্যাকিং পাতায় আগেই দেখানো থাকে। খুচরা টাকা রাখলে দুজনেরই সুবিধা।
  • কাউকে না পেলে রাইডার অপেক্ষা করে ফিরে যান এবং পার্সেল দোকানে ফেরত যায়। বিস্তারিত ফেরত নীতিতে দেওয়া আছে।

৪. রাইডার কোথায় আছেন

রাইডার যখন আপনার দিকে রওনা দেন, তখনই কেবল ট্র্যাকিং পাতায় তাঁর অবস্থান ম্যাপে দেখা যায়। একই ট্রিপে আরও পার্সেল থাকলে আপনি শুধু দেখবেন আপনার আগে কয়টি ডেলিভারি বাকি আছে — অন্যের দরজায় দাঁড়ানো রাইডারের অবস্থান কাউকে দেখানো হয় না।

৫. ঠিকানা ও ল্যান্ডমার্ক

বাড়ির নম্বর না থাকলে ল্যান্ডমার্ক লিখুন — “মসজিদের পাশে”, “বটতলার মোড়” — এটিই রাইডারের আসল ঠিকানা। ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে ডেলিভারি ব্যর্থ হলে তার দায় দোকান বা রাইডারের নয়।

ডেলিভারি নীতি · Delivery Policy